কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়

একটি মেয়ের mobile চুরি করে চোর দৌড়চ্ছে। মেয়ের বাবা চোরের পিছু-পিছু ছুটছে…!
চোর : আর দৌড়তে পারছি না! হাঁপিয়ে গেছি! আপনি mobile নিয়ে যান !!
বাবা : ও কথা ভুলেও মুখে আনবি না! এই mobile-এর জন্যই আমার মেয়ের পড়াশোনা লাটে উঠেছে !!
চোর : যাব্বাবা! তাহলে আপনি আমার পিছু ধাওয়া করছেন কেন ??
বাবা : charger-টা নিয়ে যা। battery low হয়ে গেলে mobile charge করাবি কীভাবে ??

সিংহ : পুজো আসতে আর বেশিদিন বাকি নেই, কী মজা!
অসুর : যত্তসব! সেই ত্রিশূলের খোঁচা তো আমাকেই খেতে হবে !!

রোগী : চোখ নিয়ে খুব সমস্যায় পড়েছি। সব জিনিস দুটো করে দেখছি!
ডাক্তার : ঠিক আছে, আপনি চেয়ারে বসুন।
রোগী : এই দুটো চেয়ারের মধ্যে কোনটায় বসব ??

প্রশ্ন : SIX থেকে কি বাদ দিলে NINE হবে?
উত্তর : 'S'.
পাঠকদের মন্তব্য
250