কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়

গণিত বই আসলে একটা thriller বই ! এখানে শ্রমিক হুট করে কাজ ছেড়ে চলে যায়! মেসে হঠাৎ করেই নতুন ছাত্র আসে! চৌবাচ্চা ফুটো হয়ে যায়! এত গাছ থাকতে বাঁদর তৈলাক্ত বাঁশেই উঠতে চায়! মাঝি স্রোতের বিপরীতেই নৌকা চালায়!

অঙ্কে ভাল নম্বর পাওয়ার জন্য গাছে সুতো বেঁধে ঠাকুরের কাছে মানসিক করেছিলাম…! পরের দিন পৌরসভা থেকে লোক এসে গাছ কেটে দিয়েছে !!!

দুনিয়াতে কাকে বিশ্বাস করবো…??? চা দিয়ে পাউরুটি খেতে চাইলাম–পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিলো!!!

Petrol pump-এ mobile ব্যবহার করা বারণ। অথচ পাশেই hoarding-এ লেখা আছে 'paytm karo'....mobile ব্যবহার না করে paytm কীভাবে করব???
পাঠকদের মন্তব্য
250